ads

মঙ্গলবার , ২২ এপ্রিল ২০১৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কমলগঞ্জের পতনঊষায় মকাবিলে দেশীয় প্রজাতির পাখি শিকার

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০১৪ ৭:৩৮ অপরাহ্ণ

KKMমৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের মকাবিল এলাকায় জাল ও পাখি ব্যবহার করে অবিনব প্রথায়  দেশীয় প্রজাতির পাখি  এক শ্রেনীর শিকারী  শিকার করছে ।  পাখি শিকারকালে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন শিকারী। শিকারীদের পাতানো কবল থেকে দু’টি পাখিকে অবমুক্ত করলেন সংবাদকর্মীরা। মঙ্গলবার বেলা আড়াইটায় এ ঘটনাটি ঘটে ।
জানা যায়, টানা জালে পাখি বসিয়ে রেখে প্রায়ই ফাঁদে ফেলে পাখি শিকার করছিল প্রতারক চক্র। গোপন সংবাদে পতনউষার ইউনিয়নের মকাবিল এলাকায় ছবি সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে প্রতারক শিকারী চক্র জাল ও তিনটি পোষা পাখি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে সংবাদকর্মীরা জালের সাথে ছোট দঁড়ি দিয়ে বেঁধে রাখা তিনটি পাখির মধ্যে একটি মৃত ও দু’টি জীবিত পাখি উদ্ধার করেন। সংবাদকর্মী নুরুল মোহাইমীন মিল্টন ও ফটিকুল ইসলাম রাজ জীবিত দুটি শিকারী পাখিকে অবমুক্ত করেন ও পাখি শিকারের জাল স্থানীয় এক লোকের জিম্মায় রাখেন। ঘটনাটি তাৎক্ষনিকভাবে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়।
সংবাদকর্মীদের এ কাজের প্রশংসা করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পাখি শিকার আইনত দন্ডনীয় অপরাধ। স্থানীয় জনপ্রতিনিধিরা এব্যাপারে সঠিক সময়ে তথ্য দিলে উপজেলা প্রশাসন থেকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহন করা যেত। এ ঘটনার সাথে কারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!