কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, এবি সিদ্দিকীর উদ্ধারই প্রমান করে সরকারের কোন মহল এর সাথে জড়িত নয় । বিএনপির কথায় প্রমান করে এবি সিদ্দিক ও ইলিয়াস আলীর অপহরনের সাথে সরকার জড়িত নয়। বিএনপির অভিযোগ মিথ্যা তা তাদের বক্তব্যে প্রমান করে। তিনি বলেন, বিএনপির কর্মসূচি সফল করতে পারবে না বলেই জনগনের বাড়তি আর্কষনের জন্য মিথ্যা কথা বলে। আওয়ামীলীগ শান্তি পূর্ন কর্মসূচীতে বিশ্বাসী। শান্তিপূর্ন কর্মসূচীতে আওয়ামীলীগ বাধা দেবেনা। শনিবার সকালে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের নেতা কর্মিদের সাথে আওয়ামীলীগের কার্যালয়ে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




