ads

সোমবার , ২১ এপ্রিল ২০১৪ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে সাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২১, ২০১৪ ৭:৪০ অপরাহ্ণ

BAU Saad Murder Class Off picআব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাত্স্যবিজ্ঞান অনুষদের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের নাম প্রকাশ, বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে ২১ এপ্রিল সোমবার আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।
জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্তম্ভ বিজয়’৭১ পাদদেশে থেকে বিক্ষোপ মিছিল বের করে আন্দোলনরত শিক্ষার্থীরা । বিক্ষোপ মিছিলটি বিজয়’৭১ থেকে শুরু হয়ে জব্বারের মোড় হয়ে কামাল-রঞ্জিত( কে.আর) মার্কেট ঘুরে বিজয়’৭১ পাদদেশে এসে শেষ হয়। এসময় তারা সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন, আগামীকাল থেকেই সকল কøাস-পরীক্ষা বন্ধ থাকবে। আমরা কাল সকাল ৮টা থেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান নিব এবং আমাদের দেওয়া আল্টিমেটাম অনুযায়ী আগামীকাল মঙ্গলবার সকাল ১০টার মধ্যে যদি প্রশাসন আমাদের সাথে কথা না বলেন তাহলে কøাস-পরীক্ষা বন্ধের পাশাপাশি প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ করে দিব।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘খুনীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রশাসন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না।
উল্লেখ্য, গত ১৫ই এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বিজয়’৭১ পাদদেশে শিক্ষক সমিতির সম্পূরক কমিটিকে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে কøাসে ফিরার ঘোষণা দেন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা এবং মঙ্গলবার সকাল ১০টার মধ্যে সম্পূরক কমিটি তাদের তদন্ত রিপোর্ট পেশ না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!