ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকৃবিতে ক্লাসে ফিরেই ফের আন্দোলন শুরু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২০, ২০১৪ ৮:৪৮ অপরাহ্ণ

BAU Saad Murder News picআব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি : ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ¯œাতক শেষবর্ষের শিক্ষার্থী সাদ ইবনে মমতাজের হত্যাকান্ডের সাথে জড়িত সকলের নাম প্রকাশ, বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিস্কার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে আজ আবারও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা।

Shamol Bangla Ads

জানা গেছে, ২০ এপ্রিল রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে বিক্ষোপ মিছিল শুরু করে শিক্ষার্থীরা । বিক্ষোভ মিছিলটি প্রশাসন ভবন থেকে শুরু হয়ে বিভিন্ন অনুষদীয় করিডোর ঘুরো আবার প্রশাসন ভবন-এ এসে শেষ হয়। এসময় তারা সাদ হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান। আগামীকাল বিকেল সাড়ে ৫টায় বিজয়’৭১ পাদদেশে আবারও মিলিত হওয়ার ঘোষণা দিয়ে শেষ হয় সমাবেশ।
এদিকে সাদ হত্যাকান্ডের পর দীর্ঘদিন ক্লাস-পরীক্ষা বর্জন করে আজ থেকে আবারও ক্লাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। বুধবার থেকে ক্লাস শুরু হলেও উপস্থিতি তেমনটা ছিল না।
উল্লেখ্য, গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরী সভায় তদন্তকমিটির দেওয়া রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট বিশ্লেষণ করে সাদ হত্যাকান্ডের সাথে জড়িত ৩ ছাত্রকে আজীবনের জন্য, ২জনকে ৪ বছরের জন্য এবং ১জনকে ২ বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!