ads

রবিবার , ২০ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় কোনো পুরুষ হাত না দেয় সতর্ক করেছেন হাইকোর্ট

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২০, ২০১৪ ৪:৫৬ অপরাহ্ণ

HIGHফারুক হোসেন, ঢাকাঃ সারা দেশে সরকারি হাসপাতাল গুলোতে নারীদের বয়স নির্ণয় বা ধর্ষিতার স্বাস্থ্য পরীক্ষায় কোনো পুরুষ যেন হাত না দেয় সে বিষয়ে সতর্ক করেছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ আদেশ দেন। সেইসাথে বিষয়টি মনিটরিং করার জন্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ডিজি নির্দেশ দিয়ে তাকে আদালত অবমাননার থেকে অব্যাহতি দেন আদালত। আদালতে ডিজির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়।
উল্লেখ্য, গত ২ এপ্রিল সারাদেশে সরকারি হাসপাতাল গুলোতে ধর্ষিতার
স্বাস্থ্য পরীক্ষায় নারী চিকিৎসক, নার্স ও এম এল এস এস নিয়োগ বিষয়ে আদালতের আদেশ কেন মানা হয়নি সে বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তলব করে আদেশ দেন আদালত।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!