ads

শনিবার , ১৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পীরগঞ্জে শিশুকে ধর্ষনের পর হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১৯, ২০১৪ ১২:৩৭ অপরাহ্ণ
পীরগঞ্জে শিশুকে ধর্ষনের পর হত্যা

ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের পীরগঞ্জ শিমুলবাড়ি চাঁদগাও গ্রামের ছয় বছরের শিশু কন্যাকে বৃহস্পতিবার পড়ন্ত বিকালে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।

Shamol Bangla Ads

থানা সূত্রে জানা যায়, শিমুলবাড়ি চাঁদগাও গ্রামের হবিবুর রহমানের ছেলে মহসীন একই গ্রামের আঃ কুদ্দুসের ছয় বছরের শিশু কন্যা নাজিয়াকে দুলালের ভ‚ট্ট্রা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষনের পর হত্যা করে। লাশ ভ‚ট্টা ক্ষেতে গর্তের ভিতর লুকিয়ে পালানোর সময় এলাকাবাসী তাকে আটক করে থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মোঃ ইসতেশামসহ এসআই তালেব সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার ও আটক মহসীনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্তের জন্য ঠাকুরগাও মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মেয়ের বাবা আঃ কুদ্দুস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে নারী ও শিশু আইনের ৯(২) ধারায় মামলা দায়ের করে।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইসতেশাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মহসীন’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!