কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার চাঁপাইগাছিবিল থেকে নিখোঁজের ৩দিন পর বাদশা মন্ডল (৩০) নামে এক ভ্যান চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১১টায় চাঁপাইগাছি বিল সংলগ্ন ভুট্টা ক্ষেত থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত বাদশা মন্ডল সদর উপজেলার উজানগ্রাম ইউনিয়নের গজনবিপুর গ্রামের মনোয়ার মন্ডলের ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক সত্যতা স্বীকার করে জানান, আজ শনিবার সকালে স্থানীয়রা চাঁপাইগাছিবিল সংলগ্ন ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বাদশা মন্ডলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়।
লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাদশাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে দূবৃর্ত্তরা। লাশের শরীরে ও মুখে ধারালো অস্ত্র দিয়ে কুপানোর চিহ্ন রয়েছে।
এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। এদিকে নিহত বাদশা ৩ দিন পূর্বে নিখোঁজ হলেও তার পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেনি।
কুষ্টিয়ায় কৃষকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বলেছেন, আওয়ামীলীগ সরকার কৃষিবান্ধব সরকার। এ সরকার কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষকদের জন্য বীজ,কিটনাশক সার, সেচ সুবিধা সহ নগদ অর্থ সহায়তা প্রদাণ করছে।
তিনি ১৯ এপ্রিল শনিবার সকাল ১১টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কৃষকলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক লিয়াকত আলী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের সভাপতি ও কুষ্টিয়া পৌরসভার প্যানেল মেয়র মতিয়ার রহমান মজনু। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সদস্য হাজ্বী সেলিনুর রহমান, শহর আয়োমীলীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি মজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ, তথ্য ও গবেষনা সম্পাদক হাফিজুর রহমান হেলাল।
আলোচনা সভা শেষে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কেক কাটা হয়।




