গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও গতকাল সোমবার বিকেলে আর্ন্তজাতিক দূর্নীতি প্রতিরোধ দিসব উপলক্ষে আলোচনা সভা, মানব বন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা দূর্নীতি দমন কমিটির সভাপতি ডা. কে এম এহছানের নেতৃত্বে একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এইচ কবীর টিটোর সঞ্চালনায় বক্তব্য রাখেন ডাঃ কে এম এহছান, নূরুল ইসলাম শিকদার, এস এম আফজাল, সুলতান আহমেদ, অধ্যাপক নূর আবেদীন বাবুল, রোবেল মাহমুদ, আব্দুল হামিদ বাচ্চু প্রমুখ। এছাড়াও মানব বন্ধনে গফরগাঁও প্রেসক্লাব, থিয়েটার, মুক্ত পায়রা খেলাঘর আসর, উদিচী শিল্প গোষ্ঠীসহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ মানব বন্ধন ও র্যালীতে অংশ নেন।




