ads

শুক্রবার , ১১ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মিরপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১১, ২০১৪ ৩:৪৬ অপরাহ্ণ
মিরপুরে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ ব্যবসায়ী আটক

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে র‌্যাব অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ বিশারত আলী (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে পোড়াদহ বাজারস্থ জিয়া সড়কের পূর্ব পার্শ্বে উত্তর কাটদহ গ্রাম থেকে এ মালামাল উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কামান্ডার এএসপি জহুরুল হক এর নেতৃত্তে¡ র‌্যাবের একটি আভিযানিক দল কাটদহ গ্রামে বিশারত আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের খাটের নিচ হতে প্ল¬াস্টিকের বাজার করা ব্যাগে রাখা ২৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

ব্লাস্ট কুষ্টিয়া ইউনিটের পরিচালনা কমিটি সভা অনুষ্টিত

Shamol Bangla Ads

গতকাল বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিট কর্তৃক আয়োজিত পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) কুষ্টিয়া ইউনিটের ২০১৪-২০১৫ সনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়। সভায় সকল সদস্যগন সর্ব সম্মতি ক্রমে অ্যাড. সিরাজ-উল ইসলামকে অত্র ইউনিটের সভাপতি এবং অ্যাড. অনুপ কুমার নন্দী কে অত্র ইউনিটের সহ- সভাপতি হিসাবে মনোনীত করেন। কমিটির অন্য সদস্যরা হলেন সদস্য অ্যাড. আমিরুল ইসলাম, এ্যাড. নূরুল ইসলাম দুলাল, এ্যাডঃ সুধীর কুমার শর্মা, এ্যাডঃ আসমত আলী সরকার, এ্যাডঃ আ,স,ম আখতারুজ্জামান মাসুম, এ্যাডঃ মীর ছানোয়ার হোসেন, এ্যাডঃ আব্দুল মান্নাফ, এ্যাডঃ আব্দুল জলিল, এ্যাডঃ জাহাঙ্গীর আলম গালিব , এ্যাডঃ শহিদুল ইসলাম, এ্যাডঃ মঞ্জুরী বেগম। ইউনিট সমন্বয়কারী এ্যাডঃ শংকর মজুমদার নতুন কমিটির সকল সদস্যকে অত্র ইউনিটের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

কুষ্টিয়ায় রাস্তার মেরামত কাজ উদ্বোধন করলেন পৌর মেয়র

কোর্টপাড়ার আজিজুল জলিল সড়ক, অর্জুন দাস আগরওয়ালা সড়ক ও হরিশংকরপুর লখাই মিস্ত্রী সড়কের মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে কুষ্টিয়া পৌরসভার বাস্তবায়নাধীন নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরণ প্রকল্প (সেক্টর-২) ফেস-৩ এর আওতাধীন এই মেরামত কাজে মাটি কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী। উদ্বোধন কালে মেয়র আনোয়ার আলী বলেন, এ রাস্তাগুলো কিছু কিছু জায়গা নষ্ট হওয়ায় জনসাধারণ ও বিভিন্ন যানবাহনের চলাচলের খুবই অসুবিধা হচ্ছে। এই মেরামত কাজ শেষ হলে এই সমস্যা থাকবে না। তিনি এই মেরামত কাজে এলাকাবাসী সহযোগীতা কামনা করেন। তিনি বলেন, এলাকাবাসীর সহযোগীতা পেলে সকল উন্নয়ন করা করতে পারব। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভার কাউন্সিলর খান. এ. করিম অকুল, সাইফ-উল-হক মুরাদ, সমাজসেবক খন্দকার দেলোয়ার হোসেন, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, উলফাত হোসেন, সামসুল হুদা, খন্দকার আঃ রশিদ, ওহাব, আব্বাস, টুটুল, শাহিন, সামু, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, সহকারী প্রকৌশলী ওয়াহিদুল রহমান, উপ-সহকারী প্রকৌশলী এস. এম. রুহুল আমিন, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়নকরণ প্রকল্পের কনসালটেন্ট জাকির হোসেন, ঠিকাদার প্রতিষ্ঠান মন্ডল এন্ড কোং এর সত্বাধিকারী জাহিদুল ইসলাম সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Need Ads
error: কপি হবে না!