ads

মঙ্গলবার , ৯ জুলাই ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিএসসির প্রশ্নফাঁস : ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি

খবর টি পড়েছেন : ২৭৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনার তদন্তে ৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয় বলে মঙ্গলবার সকালে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

কমিটির অন্য সদস্যরা হলেন, পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা এবং মোহাম্মদ আজিজুল হক। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, প্রশ্নফাঁস নিয়ে যে ঘটনাটি ঘটেছে, তার ব্যাখ্যা আমরা দিয়েছি। তারপরও পুরো ঘটনাটি আরো অধিকতর তদন্ত করতে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে।

Shamol Bangla Ads

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের একটি টেলিভিশন চ্যানেল রবিবার একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ক্যাডার ও নন-ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সিআইডি ১৭ জনকে গ্রেপ্তার করে।

ঘটনার পর এক বিবৃতিতে পিএসসি বলে, পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) কারো বিরুদ্ধে যদি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বা প্রতারণা বা অন্য কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে, তাহলে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি আরো বলে, টেলিভিশনে পাবলিক সার্ভিস কমিশনের অধীন রেলপথ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ের নন-ক্যাডার ‘উপসহকারী প্রকৌশলী’ পদের নিয়োগ পরীক্ষাসহ গত ১২ বছরে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এবং অন্যান্য নন-ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে যে প্রতিবেদন প্রচার করেছে, সে বিষয়ে পিএসসির দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পিতৃত্বকালীন ছুটির নীতিমালা করতে কেন নির্দেশনা দেওয়া হবে… পরবর্তী সংবাদ ২১ সমঝোতা স্মারক-চুক্তি এবং ৭ ঘোষণাপত্র সই করল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads