ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গিনেস বুকে আমার সোনার বাংলা’

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৪:১৬ অপরাহ্ণ

Anthem_inner_9 0শ্যামলবাংলা ডেস্ক : একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার বিশ্ব রেকর্ড গড়ল বাংলাদেশ। ৯ এপ্রিল বুধবার গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ওই স্বীকৃতির কথা জানিয়েছে। এতে বলা হয়, একসঙ্গে সবচেয়ে বেশি মানুষের জাতীয় সঙ্গীত গাওয়ার রেকর্ডটি এখন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিকারে। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে ২ লাখ ৫৪ হাজার ৫শ ৩৭ মানুষ একত্রে জাতীয় সঙ্গীত গেয়ে ওই রেকর্ড গড়েছে।
৪৩তম জাতীয় ও স্বাধীনতা দিবসে গত ২৬ মার্চ ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ অনুষ্ঠানের আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমবেত কণ্ঠ পরিবেশন করেন ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
এর আগে একসঙ্গে সর্বাধিক মানুষের জাতীয় সঙ্গীত পরিবেশনের রেকর্ডটি ছিল ভারতের।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!