ads

বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মানহীন এনার্জি ড্রিংকস এ ছেয়ে গেছে মেহেরপুর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১০, ২০১৪ ৬:২০ অপরাহ্ণ

6মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে মানহীন এনার্জি ড্রিংকস এ ছেয়ে গেছে। সাবধানতা অবলম্বন না করলে হতে পারে মৃত্যুর কারণ। মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এর অনুমোদন ছাড়া বিভিন্ন বেনামী কোম্পানী এনার্জি ড্রিংস বিক্রয় করে আসছে মেহেরপুর জেলার বিভিন্ন ফাস্টফুড ও জেলা শহরের দোকানগুলোতে । মেহেরপুরে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে এনার্জি ড্রিংকস। যুব সম্প্রদায়কে ভুল বার্তা দিয়ে চটকদার বিজ্ঞাপনই হচ্ছে কোম্পানী গুলোর মুল ভরসা। অতিমাত্রা ক্যাফেইন এ ঠাসা কথিত এনার্জি ড্রিংকস পানে পাল্টে যেতে পারে হৃৎপিন্ডের স্পন্দন প্রক্রিয়া।

Shamol Bangla Ads

ডাঃ হিমাংশু পোদ্দার এ প্রতিবেদককে বলেন, অতিমাত্রা ক্যাফেইন যুক্ত এনার্জি ড্রিংকস গ্রহণে নানা সমস্যা হতে পারে। যেমন হৃৎ স্পন্দন দ্রæত হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, বেড়ে যেতে পারে রক্তচাপ এবং মারাত্বক পরিস্থিতিতে অজ্ঞান হওয়া বা মৃত্যুর মত ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। মেহেরপুর শহরে অবস্থিত এক ফাস্টফুড এর দোকানে ক্রেতা অনুসন্ধান করে দেখা গেছে, তারা শতকরা একশ জনের মধ্যে ৩১% শতাংশ ১২ থেকে ১৭ বছরের বেনামী এই সব কোম্পানী গুলো খেয়ালখুশি মত বোতল বা ক্যান এর মোড়কে লিখে রাখে এ্যালকোহলের কথা। এমনকি সেক্স বাড়বে এমনই কথার বাহারি শব্দ চয়ন করে প্রজন্ম ধ্বংসের মহা উৎসবে নেমেছে। এরই মধ্যে বিশ্বের খাদ্য সংস্থার একটি গবেষক দল হুশিয়ারী উচ্চারন করে বলেছে, হৃৎপিন্ড সংকোচন ও প্রসারনের মধ্যে দিয়ে দেহের রক্ত প্রবাহিত হয়ে থাকে। কিন্ত এনার্জি ড্রিংকস খাওয়ার পর হৃৎপিন্ডকে সংকুচিত হতে বেশী বল প্রয়োগ করতে হচ্ছে বলে তারা সাবধান করে দিয়েছে। মেহেরপুরের সচেতন মানুষেরা মনে করেন এত্তো এনার্জি এত্তো এনার্জি বলে যে কোম্পানীগুলো বাজারে তাদের উৎপাদিত বাহারি ড্রিংকস ছড়াচ্ছে তা স্থানীয় প্রশ্সান ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দ করে পরীক্ষাগারে পাঠিয়ে তার মান যাচাই করুক নইলে অতি শীঘ্রই হয়তো মেহেরপুরের যুব সম্প্রদায়ের সোনালী ভবিষ্যত ধ্বংস হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!