শ্যামলবাংলা ডেস্ক : বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের(স্কুল,কলেজ ও মাদরাসা) শিক্ষক-কর্মচারীদের মার্চ/২০১৪ মাসের বেতন-ভাতার সরকারী অংশের ৯/৪/২০১৪ তারিখের ১২(বার) টি চেক স্মারক নং ৩বি/৪২হিঃ/২০১৩/২৫৭১/৪-হিসাব তারিখ ৯/৪/২০১৪ পত্রের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকসমূহের প্রধান কার্যালয়ে( অগ্রণী, জনতা,রুপালী ও সোনালী) হস্তান্তর করা হয়েছে। আগামী ২০/০৪/২০১৪ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট শাখা হতে শিক্ষক-কর্মচারীগণ তাদের স্ব-স্ব ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে মার্চ/২০১৪ মাসের বেতন-ভাতাদির সরকারী অংশ উত্তোলণ করতে পারবেন।




