ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পিরোজপুরে ব্রিজ ভেঙ্গে মালবোঝাই ট্রাক খাদে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:১৪ অপরাহ্ণ

Picপিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর মঠবাড়িয়া সড়কে একটি ব্রিজ ভেঙ্গে মালবোঝাই ট্রাক খাদে পড়েছে।এতে একজন গুরুতর আহত হয়েছে। ৭ এপ্রিল সোমবার সকালে সড়কের ঝাউতরা নামক স্থানে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

জানা যায়, পিরোজপুর থেকে একটি চাল বোঝাই ট্রাক মঠবাড়ীয়ার যাওয়ার পথে ঝাউতলা নির্মানাধীন বেইলী ব্রীজে উঠলে ট্রাকসহ ব্রীজটি ভেঙ্গে নিচে খাদে পরে যায়। এ সময় ব্রীজ এর নিচে নির্মান শ্রমিক মাহাবুব হাওলাদার চাপা পড়ে । ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসে বরিশাল, পিরোজপুর, মঠবাড়ীয়ার ৩টি ইউনিটের ৪ঘন্টা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে চাপা পড়া নির্মান শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরন করে।
এদিকে কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় পিরোজপুর, মঠবাড়ীয়া ও পাথরঘাটারসহ দক্ষিনাঞ্চলের সাথে ১১ রুটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু জানান, ট্রাকটিতে ধারন ক্ষমতার অতিরিক্ত ২০ থেকে ২৫ টন মাল বহন করছিলো। উল্লেখ্য পিরোজপুর, মঠবাড়িয়া- পাথরঘাটা সড়কে প্রায় ৮/১০ ঝুকিপূর্ন ব্রীজ রয়েছে ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!