ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামুতে রাম নবমী মেলায় হাজারো পুণ্যার্থীর ঢল

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:২৩ অপরাহ্ণ
রামুতে রাম নবমী মেলায় হাজারো পুণ্যার্থীর ঢল

খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : কক্সবাজারের রামু উপজেলায় রাম-সীতার স্মৃতি বিজড়িত, হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহাসিক তীর্থস্থান রামকোট তীর্থধামে পাঁচদিন ব্যাপী শিব দর্শন ও রাম নবমী মেলার গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল’১৪) শেষ দিনে হাজারো পুণ্যার্থীর পদভারে মুখর ছিল মেলা প্রাঙ্গন। এ মেলা মহামিলন মেলায় পরিণত হয়।
হিন্দু ধর্মাবলম্বীদের মতে, রামুর রামকোটে পাহাড় চূড়ায় অবস্থিত রামকোট তীর্থধামে রাম ও সীতা দেবীর মত মহাপুরুষের বিদর্ভকালের বিচরণ ছিলো। পিতৃসত্য পালনার্থে রামচন্দ্র বনবাসকালে অপহৃত সীতা দেবীকে নিয়ে এই স্থানটিতে অবস্থান করেন। জনশ্র“তি আছে এখানে সীতার মরিচ বাটার পাটা আছে। যে কারণে এ স্থানটি হিন্দু স¤প্রদায়ের কাছে অতি পবিত্র তীর্থস্থান। তাই প্রতিবছর রাম চন্দ্রের জন্মতিথিতে এখানে মহাসমারোহে শিব দর্শন ও রাম নবমী মেলার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান,পাঁচ দিন ধরে মেলায় শিবদর্শন বাসন্তীদেবীর পূজা, ধর্ম মহাসম্মেলন, চব্বিশ প্রহরব্যাপী মহোৎসব, ভক্তিমূলক গানের অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নামসংকীর্তন, ধর্মসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর ছিল রামকোট তীর্থধাম। রামকূট তীর্থধাম পরিচালনা কমিটির সহ-সভাপতি সুশান্ত পাল বাচ্চু ও মেলা উদযাপন পরিষদের সভাপতি এমইউপি স্বপন ধর জানান, হাজারো পুণ্যার্থীর পদভারে প্রতি বছর রাম নবমী মেলা মহা মিলন মেলায় পরিণত হয়। এদিকে রামু কক্সবাজার সদর আসনের সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল মেলা পরিদর্শন করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!