রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে মঙ্গলবার খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ৫ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয় ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।
এদিন সকাল ৯টায় খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত পাঁচ জন ডিলারের মাধ্যমে খোলা বাজারে চাল বিক্রয়ের (OMS) উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী। এবারে চালের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৪ টাকা। প্রতিদিন ডিলাররা ১৫০০ কেজি চাল বিক্রয় করবে এবং একজন ক্রেতা সর্বোচ্চ পাঁচ কেজি করে চাল ক্রয় করতে পারবে। শনিবার ব্যতিত প্রতিদিন সকাল ৯টা হতে বিকেল ৫টা পর্যন্ত ডিলারদের দোকান খোলা থাকবে বলে জানান খাদ্য গদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
একই দিন বিকেল ৪ টায় রাণীনগর উপজেলা খাদ্য গদাম চত্তরে গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস্ গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম পাটওয়ারী ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহমুদ উলাহ। এ বছর রাণীনগর উপজেলায় গমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একশত দুই মেট্রিক টন। প্রতি কেজি গমের মূল্য ২৭ টাকা করে এবং একজন কৃষক সর্বোচ্চ তিন মেট্রিক টন গম বিক্রয় করতে পারবেন বলে জানান রাণীনগর খাদ্য গদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অরুন কুমার প্রামানিক।




