ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চুয়াডাঙ্গার উথলী গ্রামে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ৬:২৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গার উথলী গ্রামে বিএনপি-আ’লীগ সংঘর্ষে আহত ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে আওয়ামী লীগ ও বিএনপির দুটি পক্ষের মধ্যে হামলা ও ধাওয়া-পাল্টা হামলার ঘটনায় উভয়পক্ষের চারজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, বিএনপি সমর্থক এনামুল হক (২৬) ও নাজমুল হক (২৪) এবং আওয়ামী লীগের সমর্থক জুনাব আলী ওরফে জুনাদ (২৮) ও মামুন আলী (২০)।

Shamol Bangla Ads

জীবননগর থানার এস আই লুৎফুল কবির জানান, রাজনৈতিক বিভিন্ন ইস্যু এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় উথলী গ্রামের মজনু মিয়ার দুই ছেলে বিএনপি সমর্থক এনামুল হক (২৬) ও নাজমুল হক (২৪)। এ ঘটনার জের ধরে কিছুক্ষণ পরই আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন উথলী গ্রামের মহসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক জুনাব আলী ওরফে জুনাদ (২৮) ও আক্কাচ আলীর ছেলে মামুন আলী (২০)। আহতদের সকলকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এস আই লুৎফুল কবির আরো জানান, সংঘর্ষের খবর পেয়ে রাতেই উথলী গ্রামে গিয়ে পুলিশ অবস্থান নেয়। সারারাত গ্রামে পুলিশের টহল ছিল। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে, বুধবার বেলা ১২টা পর্যন্ত এ বিষয়ে কোনো পক্ষ থানায় এসে কোনো অভিযোগ করেনি। উথলী গ্রামে পুলিশ নজরদারি অব্যাহত রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!