কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে আলু বোঝাই একটি করিমন উল্টে খাদে পড়ে ইউনুস আলী (২৯) নামে ঐ করিমন চালক নিহত হয়েছে। ৯ এপ্রিল বুধবার সকাল ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর খাঁ পাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, সকাল ৮টার দিকে করিমনে আলু বোঝাই দিয়ে ইউনুস কুমারখালী বাজারে যাচ্ছিল। কিন্তু রাস্তা খারাপের কারণে আলু বোঝাই করিমন পরিবহনটি উল্টে পার্শ্ববর্তী পুকুরে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইউনুস নিহত হয়। নিহত ইউনুস জগন্নাথপুর ইউনিয়নের চরমহেন্দ্রপুর গ্রামের ইমান আলীর ছেলে। এলাকাবাসীর অভিযোগ শুধুমাত্র রান্তা খারাপের কারণেই আলু বোঝাই করিমন পরিবহনটি উল্টে যায়। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও সংশ্লিষ্টদের কোন মাথাব্যাথা নেই।




