ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৮ পূন্যার্থী আহত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৬:৩৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ৮ পূন্যার্থী আহত

সাতক্ষীরা প্রতিনিধি : চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিব স্নান করাতে যাওয়ার পথে সাতক্ষীরায় মহেন্দ্র ও ইঞ্জিনভ্যানের ধাক্কায় আটজন গুরুতর আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে সাতক্ষীরা- আশাশুনি সড়কের বুধহাটা ইউনিয়ন পরিষদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, আশাশুনি উপজেলার বাঁকা গ্রামের রত্না ঘোষ (২৫), একই গ্রামের সবিতা রানী মন্ডল (২৮), সঞ্জীব মন্ডল (৩০), দীপঙ্কর মন্ডল (৩৫), রণজিৎ মন্ডল (৩৩), শম্পা রানী ঘোষ (২২), ডাবলু ঘোষ (৩২), সমীর সরকার (৩৭) ও মিনা সরকার(২৮)। আহতদেরকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাঁকা গ্রাম থেকে একটি ইঞ্জিনভ্যান যোগে ১২ জনের একদল পূণ্যার্থী সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার বালাপোতায় শিব স্নানে যাচ্ছিলেন। পথিমধ্যে বুধহাটা ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মহেন্দ্র এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনভ্যানে থাকা আট যাত্রী আহত হয়। এদের মধ্যে প্রথমাক্ত চারজনকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। আরদিকে ঝাউডাঙ্গা এলাকায় বাসের সাথে ইজ্ঞিন সংঘর্ষে বাবুলিয়া গ্রামের আশরাফুল ইসলাম (৪০) নামে এক পথচারী আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব দুর্ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!