ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইতিবাচক ছাত্র রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ৭:৪৯ অপরাহ্ণ

photo8947_শ্যামলবাংলা ডেস্ক : শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চায় ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অ্যাডভোকেট। তিনি ৭ এপ্রিল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪৮তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির ভাষণে ওই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ছিল সমাবর্তনের এ আয়োজন। সমাবর্তন ঘিরে ৮ সহস্রাধিক শিক্ষার্থী দিন কাটিয়েছেন উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদানের সাইটেশন পাঠ করেন এবং ভাষণ দেন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ। কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনসহ বিভিন্ন অনুষদের ডিনরা ডিগ্রি প্রদানের জন্য রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানের সঞ্চালনায় সমাবর্তনে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ, ঢাবির সিনেট-সিন্ডিকেট সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, একটি জ্ঞাননির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে এই ঐতিহ্যকে লালন করতে গবেষণার ক্ষেত্র আরো সম্প্রসারিত করতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ইতিবাচক ছাত্র রাজনীতি চর্চায় ছাত্র সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সার্টিফিকেট সর্বস্ব আর নোট মুখস্থ করে পাস করার শিক্ষা নয়; আলোকিত মানুষ ও সৃজনশীল ব্যক্তিত্ব গড়ার শিক্ষা চাই। এবারের সমাবর্তনে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন) এর মহাপরিচালক অধ্যাপক ড. রলফ-ডিটার হয়ারকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে ড. রলফ-ডিটার হয়ার সমাবর্তন বক্তৃতা করেন। রাষ্ট্রপতি ৮ হাজার ৩১২ জন শিক্ষার্থীকে বিভিন্ন ডিগ্রি প্রদান করেন। এবার পিএইচডি পান ৩৮ জন, এমফিল ২৫ জন, এমডি অ্যান্ড এমএস ৩৪ জন। বিশেষ কৃতিত্বের জন্য স্বর্ণপদক দেওয়া হয় ৩৪ জনকে।

Need Ads
error: কপি হবে না!