ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আইসিসির যেকোন টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত বাংলাদেশ : প্রধানমন্ত্রী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১২:২০ অপরাহ্ণ

PM1_11dশ্যামলবাংলা ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) যেকোন টুর্নামেন্টের আয়োজক হতে বাংলাদেশ সব সময় প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল রবিবার প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল জানান,আইসিসির প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাক শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি ওই কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সাক্ষাতে আইসিসির প্রতিনিধি দলে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হোয়াইক্লিফ ডেভ ক্যামেরন, আইসিসির পরিচালক নেইল স্পাইট, সিঙ্গাপুর ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ইমরান খাজা ও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড রিচার্ডসন ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে নিরাপত্তাসহ সব ধরনের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আইসিসি প্রেসিডেন্ট অ্যালান আইজ্যাক।তিনি বাংলাদেশের দর্শকদের ভূয়সী প্রশংসা করেন বলেও জানান বৈঠকে উপস্থিত মাহবুবুল হক শাকিল। পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজারের স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য একটি আকর্ষণীয় ভেন্যু হবে বলেও আশা প্রকাশ করেছেন আইসিসির প্রেসিডেন্ট। বাংলাদেশের মহিলা ক্রিকেটের নৈপুণ্যের প্রশংসা করে তিনি বলেন, তারা খুব অল্প সময়েই নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে সক্ষম হয়েছে।
আইসিসি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ক্রিকেটারদের দক্ষতা ও নৈপুণ্য বাড়াতে কক্সবাজারে একটি ক্রিকেট একাডেমি তৈরির কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তার সরকার শুধু ক্রিকেট নয়, সব ধরনের খেলাধুলাকে উৎসাহিত করে থাকে। এ প্রসঙ্গে বিশেষ অলিম্পিকে বাংলাদেশ দলের সদস্যদের সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীদের জন্য ঢাকার কাছেই সাভারে আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্স তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং মুখ্য সচিব আব্দুস সোবহান এসময় উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!