ads

সোমবার , ৭ এপ্রিল ২০১৪ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মন্ত্রী-এমপিদের নামে প্রতারণা : কুষ্টিয়ায় সিল-প্যাডসহ জালিয়াতিচক্রের মূল হোতাসহ আটক-৩

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৭, ২০১৪ ১১:৩১ পূর্বাহ্ণ

atok 2এস এম জামাল,কুষ্টিয়া : তথ্য ও ভূমি মন্ত্রীসহ বিভিন্ন প্রতিমন্ত্রী ও স্থানীয় এমপিদের জাল প্যাড ও সিলসহ রুবেল আহমেদ (৩২) নামে জালিয়াতিচক্রের মূলহোতাসহ তার সহযোগি রাজু আজম্মেদ (৩৫) ও সিল তৈরির নায়ক আজিজুর রহমান (৪৫) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
গতকাল রোববার সকাল ১০টার দিকে শহরের পেয়ারাতলা এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। একই সঙ্গে তার বাবার নামে ৫ ঠিকানায় ৫টি ভূয়া মুক্তিযোদ্ধার সনদপত্র, বিভিন্ন ব্যাংকের চেকবই পাওয়া গেছে।
আটককৃৃত রুবেল চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামদানি ঘোষবিলা গ্রামের মোল­া বাশারের ছেলে। তিনি জেলা শহরের পেয়ারাতলা গোরস্থানপাড়ার জিন্নাত মঞ্জিল ছাত্রাবাস থেকে প্রতারণার কাজ চালিয়ে আসছিলেন। পরে রুবেলর দেয়া স্বীকারোক্তি মোতাবেক তার সহযোগি শহরের পূর্ব মজমপুর এলাকার রাজুর ছেলে জহুরুল ইসলাম ও শহরের কোর্ট ষ্টেশন এলাকার সাত রং গ্যালারীর স্বাত্বাধিকারী সিল তৈরির নায়ক আজিজুর রহমানকে আটক করা হয়। তবে এই প্রতারক চক্রের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার ঘোষনা দিয়েছেন পুলিশ সুপার। তবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এ সকল প্রতারণার সাথে আরো অনেকেই জড়িত বলে তিনি জানান। তাদের আটক করতে অভিযান চালানো হচ্ছে। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজউদ্দিন আহমেদ জানান, কুষ্টিয়া জেলা ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মন্ত্রী, এমপি, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের ভূয়া সিল ব্যবহার করে সরকারি অফিস আদালতে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারী ও মোবাইলফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সকাল ১০টার দিকে ওই ছাত্রাবাস থেকে প্রতারক চক্রের মূল হোতা রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় তথ্য ও ভূমি মন্ত্রীসহ বিভিন্ন প্রতিমন্ত্রী ও মাহবুব-উল আলম হানিফসহ কয়েকজন এমপিদের জাল স্বাক্ষরিত প্যাড, ২২টি সিল, ডিওলেটার এবং এসব তৈরির সরঞ্জাম। কুষ্টিয়ার পুলিশ সুপার মফিজ উদ্দিন আহমেদ প্রতারক চক্রের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার ঘোষণাও দেন।

Need Ads
error: কপি হবে না!