পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম সুজন তার আনারস প্রতীক নিয়ে ব্যাপক গণসংযোগ করছেন। তিনি দলের কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলার ১১টি ইউনিয়নের প্রত্যেক গ্রামে গ্রামে ও হাট-বাজারে গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন। এ অবস্থায় সারা উপজেলায় তার আনারস প্রতীকের সাজ সাজ রব শোনা যাচ্ছে।




