ইয়ানুর রহমান, যশোর : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপানিত ও সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীনের নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শনিবার রাত সাড়ে ৮টায় বাগআঁচড়ায় বিএনপি থেকে অর্ধ শতাধিক নেতা কর্মী আওয়ামীলীগে যোগদান করেন।

উৎসব মুখর পরিবেশে যোগদান অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের হাতে ফুলের তোড়া দিয়ে বিএনপি থেকে তারা আওয়ামীলীগে যোগদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা আব্দুল খালেক ধাবক (খতিব), ইদ্রীস আলী, আবু তালেব, যুবলীগ নেতা ইকবাল হোসেন টুটুল, মহিদুল ইসলাম, কামরুজ্জামান, সেলিম ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম।
এসময় বিএনপি নেতা রফিকুল আমিন সরদারের নেতৃত্বে আনছার আলী, বাবলুর রহমান, কওছার আলী, ইয়ার বক্স, মোস্তাফা কামাল, মাহাবুবুর রহমানসহ অর্ধ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেন।




