ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দামুড়হুদায় ফেন্সিডিল ও মিনি ট্রাকসহ পাচারকারী আটক

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১:২০ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পুলিশ পৃথক ২টি অভিযান চালিয়ে প্রায় ৪শ বোতল ফেন্সিডিলসহ মিলন (২২) নামে এক পাচারকারী ও একটি মিনি ট্রাক আটক করেছে। ৫ এপ্রিল শনিবার ভোরে উপজেলার প্রতাবপুর গ্রামের কবরস্থান পাড়া থেকে ওই ট্রাক ও পাচারকারীকে আটক করে। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় পৃথক ২ টি মামলা হয়েছে। ফেন্সিডিল পাচারের সাথে জড়িত আটককৃত মিলনকে শনিবারই পুলিশ আদালতে সোপর্দ করেছে।

Shamol Bangla Ads

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, গোপন সূত্রে সংবাদ পেয়ে শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে এ, এস, আই নিয়াজ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার প্রতাবপুর গ্রামের কবরস্থান পাড়ার আব্দুল কাদেরের ছেলে মিলনকে বাড়ি সংলগ্ন একটি ভুট্টাক্ষেত থেকে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
অপরদিকে, উপজেলার দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস, আই মিজান গোপন সূত্রে সংবাদপেয়ে সকাল ৬ টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর আর এম পোল্টি ফার্মের সামনে সড়কের উপর থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ন-১৬-৮০৪০) আটক করে। সেখানে ট্রাকটি তল্লাশী করে পুলিশ একটি বক্সের ভিতর লুকিয়ে রাখা ১৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। তিনি আরও জানান, এবিষয়ে থানায় মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনে পৃথক ২ টি মামলা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!