ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কাঠালিয়ায় ৪ মাদকসেবীর সাজা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৬:২১ অপরাহ্ণ
কাঠালিয়ায় ৪ মাদকসেবীর সাজা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ঝোড়খালীতে শনিবার রাতে কাঠালিয়া থানার এ এস আই সোহরাব হোসেনের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদ পেয়ে রুস্তুম মিয়ার বাড়ি থেকে গাজাসহ ৪ সেবনকারীকে গ্রেফতার করে। রবিবার সকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মুহাম্মাদ আমির উদ্দিন ভ্র্যাম্যমান আদালতের মাধ্যমে রাসেল মলি¬ক (৩৫) মস্তফা মলি¬ক (৪০) কে ৪০ হাজার করে টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল,মোহাম্মাদ আমিন (৩৫) ও সাইদুল (২৮) কে ৬ মাসের জেল ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের জেল প্রদান করেন।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ঝালকাঠি সদর হাসপাতালে শিশু স্বাস্থ্য প্রদর্শনী ও স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী

Shamol Bangla Ads

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে এই দিবস উদযাপনের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে শিশু স্বাস্থ্য প্রদর্শনী ও স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার দিন ব্যাপি এই আয়োজনে ০-থেকে ১ বছর ও ১-২ বছর বয়সী ৫০ জন শিশু প্রদর্শনীতে প্রতিযোগিতায় আংশগ্রহন করেছে। এছাড়া হাসপাতালের করিডোরে স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনীতে স্বাস্থ্য শিক্ষা, সিভিল সার্জন অফিস, লাইট হাউজ, মেরী ষ্টোপস, সুর্য্যরে হাসি ক্লিনিক ও এফপিএবি ক্লিনিক বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত প্রচারপত্র বিলি করেছে ও হাসপাতালে আশা লোক জনকে স্বাস্থ্য সচেতনতার বিষয় পরামর্শ দিয়েছে।

ঝালকাঠি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষন কোর্সের সমাপনি ও সনদপত্র বিতরন।

ঝালকাঠি জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন যুব প্রশিক্ষন কেন্দ্রে আড়াই মাস ব্যাপি গবাধী পশু, হাঁস-মুরগী পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষন কোর্সের সমাপনি ও সনদপত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় এই অনুষ্ঠানে ৩৩ জন সফল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অডিনেটর মো: আব্দুল­াহ আল আমিনের সভাপতিত্বে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান প্রধান অতিথি ছিলেন। প্রশিক্ষন কেন্দ্রে সিনিয়র প্রশিক্ষক ও যুব উন্নয়ন অধিদপ্তরের শীর্শ্ব কর্মকর্তারা বক্তব্য রাখেন। ৩৩ জনের প্রশিক্ষনার্থীদের মধ্যে প্রশিক্ষন শেষে ফলাফলে ১৯ জন জিপিএ-৫ ও অন্যরা জিপিএ পয়েন্ট পেয়ে পাশ করেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!