আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : নির্বাচন কমিশন কতৃক দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা হওয়াই বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের উদ্যেগে এক আনন্দ মিছিল বের করা হয়। গতকাল সোমবার রাত ৮ টায় আওয়ামীলীগের সাবেক সম্পাদক আবু রেজা খানের নেতৃত্বে মিছিলটি বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় এক পথ সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা জিল্লুর রহমান, গোলাম রব্বানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমিনুল ইসলাম সুমন সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




