ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাণীশংকৈলে শ্রমিক নেতাকে বহিস্কারের মধ্য দিয়ে বাস চলাচল শুরু : ১২ দিন পর গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ৫:৪৩ অপরাহ্ণ
রাণীশংকৈলে শ্রমিক নেতাকে বহিস্কারের মধ্য দিয়ে বাস চলাচল শুরু : ১২ দিন পর গ্রেফতার

রণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগায়ের রাণীশংকৈলে শ্রমিক নেতাকে বহিস্কারের মধ্যদিয়ে দীর্ঘদিনপর জেলা শহর হতে ঠাকুরগাও- পীরগ্ঞ্জ- রানীশংকৈল-হরিপুর উপজেলায় ২৪ মার্চ হতে ১২ দিন পর ৫ এপ্রিল মিনি বাস চলাচল শুরু হয়।
স্থানীয় বাস যাত্রীরা বেকায়দায় পড়ে জীবনের ঝুঁকি নিয়ে নছিমন-করিমনের যাত্রী হয়ে তাদের গন্তব্য স্থানে যাচ্ছিল। বাস চলাচল বন্ধ প্রসঙ্গে মটর শ্রমিক ইউনিয়নের ক্যাশিয়ার তপন চক্রবতী জানান, হোছনা বাসের ড্রাইভার হেলালের সাথে নসিমন গাড়ীর ড্রাইভার হানিফের যাত্রী নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। সে কারনে বাস চলাচল বন্ধ ছিল। এ দিকে মটর শ্রমিক ইউনিয়নের সম্পাদক বাদসা আলম(ভারপ্রাপ্ত) জানান, রানীশংকৈল-কাঁঠাডাঙ্গী-হরিপুর সড়কে বাস চলাচল নিয়ে টেম্পু সমিতির বিবাদের কারনে জেলার সকল রুটে ঢাকা গামী দূর পাল্লর যান সহ স্থানীয় বাস চলাচল বন্ধ ছিল। গত কয়েক দিন যাবত জেলা মটর সমিতির কার্যলয়ে এ বিষয়ে দফায় দফায় বৈঠকের পর ৪ এপ্রিল সম্পাদক সামশুল, সহসভাপতি নজরুল ও ২ সদস্যকে জেলা কমিটি বহিস্কার করে যান চলাচলের অনুমতি দেয়। নছিমন-করিমন-টেম্পু মালিক সমিতির সভাপতি হারুন অর রশিদ জানান, সামান্য কিছু ঘটনার জন্য বিষয়টি এমন হয়েছে তবে মুচলেকা নিয়ে স্থানীয় শ্রমিকরা তা আপোষ মিমাংসা করেছে।
ঠাকুরগাও জেলা মটর শমিক ইউনিয়নের সম্পাদক নূরুল ইসলাম ছুটু (ভারপ্রাপ্ত) জানান, শ্রমিকদের পক্ষে থানায় একটি মামলা করা হয়েছে। অপরদিকে মালিক সমিতি টেম্পু চালকদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছে।রানীশংকৈল থানার অফিসার ইনর্চাজ মোনায়েম জানান, সেলিমকে গ্রেফতার করা হয়েছে অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

রানীশংকৈলে এমপির গাড়ীর মুখোমুখি সংঘর্ষে আহত-২

Shamol Bangla Ads

ঠাকুরগায়ের রানীশংকৈলে এমপির গাড়ীর সংঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। ঘটনা ঘটেছে ৫ এপ্রিল দুপুরে উপজেলার গোগর চৌরাস্তা মোড়ে সংসদ সদস্যের গাড়ীর চাপায় ২ জন গুরুতর আহত হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়,রানীশংকৈল হতে পীরগঞ্জ যাওয়ার পথে গোগর নামক স্থানে ঠাকুরগাও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াশিন আলীর সাদা প্রাইভেট কারের সাথে কাতিহার হাট যাওয়ার পথে মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মোটর সাইকেল চালক সহ ২ জন গুরুতর আহত হয়। আহতরা হলেন পীরগঞ্জ উপজেলার উগদোল গ্রামের ফজলুল করিমের পুত্র নিজামুদ্দিন(৪২) বেলদহী গ্রামের মফির উদ্দীনের পুত্র নাজিম উদ্দীন(৫০) আহতদের ফায়ার সাভিসের একটি দল উদ্ধার করে পীরগঞ্জ স্থাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। কর্তব্যরত চিকিসৎক অবস্থার বেগতিক দেখে আহতদের দিনাজপুর মেডিক্যেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে সংসদ সদস্যের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আহতদের চিকিৎসার খোজখবর নেওয়া হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!