ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ১১

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১২:৩০ অপরাহ্ণ
মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত ১১

মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে স্যালোইঞ্জিন চালিত আলগামন ভেঙ্গে উল্টে পড়ে ১১ জন বাশঁ ব্যবসায়ী আহত হয়েছেন।

Shamol Bangla Ads

আহতরা হলেন, গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়া নুরুল ইসলামের ছেলে মন্টু (৩৪), রেজাউল হকের ছেলে মকছেদ আলী (২৫) ও আক্কাছ আলী (৩৫), দুলু শেখের ছেলে খোকন আলী (৪০), ইরাদ আলীর ছেলে নজির হোসেন (৩০), নজিমুদ্দীনের ছেলে খাইরুল ইসলাম (৩১), তাহাজ উদ্দীনের ছেলে হাবিবুর রহমান (৩০), ইয়াকুব আলীর ছেলে বানারুল ইসলাম (৩২), মকবুল হোসেনের ছেলে সেন্টু (২৮), ফটিক চাঁদের ছেলে হায়দার আলী (২৫) ও মোরাদ আলীর ছেলে আলেক চাঁদ (২৫)।
গতকাল শনিবার সকাল ৯ টার সময় মেহেরপুর -শোলমারী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
আহত খোকন ও বানারুল ইসলাম জানান, শোলমারী গ্রামের একটি বাঁশ ঝাড়ে বাঁশ কাটার উদ্দেশ্যে যাওয়ার সময় হঠাৎ আলগামন ভেঙ্গে গেলে উল্টে খাদে পড়ে। এসময় আলগামনের সকল যাত্রী আহত হয়।
আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক চিকিৎসক এমকে রেজা জানান, আহতদের সকলের শরীরের বিভিন্ন অংশ জখম হয়েছে।

মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন

সারাদেশে ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাম্পেইনের আওতায় শিশুদের ভিটামিন ‘এ’ প্ল¬াস ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত তত্ববধায়ক ডা. তাপস কুমার সরকার, আর.এম.ও ডা. অলোক কুমার দাসসহ হাসপাতালের কর্মকর্তা ও কর্মচারীরা এসময় সেখানে উপস্থিত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬-১১ মাস বয়সী ৮ হাজার ১১৯ জন ও ১২-৫৯ মাস বয়সী ৫৬ হাজার ৪৪০ জন শিশুকে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার ১৮টি ইউনিয়নে অবস্থিত টিকাদান কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থান, শহরের বাসস্ট্যান্ড, পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতাল কেন্দ্রে ক্যাপসুল খাওয়ানো হয়।

মেহেরপুরে সঞ্চয় সপ্তাহ পালিত

Shamol Bangla Ads

“সঞ্চয়ী সমৃদ্ধি, সঞ্চয়ী প্রবৃদ্ধি; সঞ্চয়পত্রে বিনিয়োগ করুন নিজে লাভবান হোন, জাতীয় অর্থনীতিতে অবদান রাখুন” এই শ্লে¬াগানকে সামনে রেখে মেহেরপুরে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা করেছে জেলা প্রশাসন ও জেলা সঞ্চয় অফিস /ব্যুরো। গতকাল শনিবার সকাল সাড়ে ৯ টার সময় জেলা প্রশাসক মাহমুদ হোসেনের নেতৃত্বে জেলা সঞ্চয় অফিস/ ব্যুরোর সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সঞ্চয় অফিসার নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহমুুদ হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোর্শেদুল বারী, অবসরপ্রাপ্ত শিক্ষক কামালউদ্দিন, সহকারি শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ।

মেহেরপুরে সপ্তাহ ব্যাপি সঙ্গীত কর্মশালার প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমি মেহেরপুরের ব্যবস্থাপনায় মেহেরপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সপ্তাহ ব্যাপি সঙ্গীত কর্মশালার সমাপনি অনুষ্ঠান, সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল শনিবার বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ও সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক সাইদুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা শিল্প কলা একাডেমির সহসভাপতি নূরুল আহমেদ, কর্মশালার মূল প্রশিক্ষক নীলোৎপল সাধ্য, বিটিভি’র শিল্পী আশরাফ মাহমুদ, সাংস্কৃতিক কর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু, মৌসুমী ঢালী প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ সপ্তাহ ব্যাপি সঙ্গীত কর্মশালার প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠিত হয়। স্থানীয় শিল্পী সাফিনাজ আরা ইরানী, খন্দকার জামশেদ আলী, ফৌািজয়া আফরোজ তুলি, রচনা, পূজাসহ স্থানীয় শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংষ্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন।

মেহেরপুরের কৃতি সন্তান সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব সৈকত রুশদী এখন ঢাকায়

মেহেরপুরের কৃতি সন্তান সৈকত রুশদী একজন বিশিষ্ট সাংবাদিক, ব্রডকাস্টার, রাজনৈতিক ভাষ্যকার,কবি ও পুরষ্কারে ভূষিত লেখক। তিনি এখন ঢাকায় ।
তিনি কিছুদিন ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন কাজে বর্তমানে ১৬,ধানমন্ডি,ঢাকায় অবন্থান করছেন। তিনি তাঁর জন্মস্থান মেহেরপুরে যাবেন এবং মেহেরপুরের বিশিষ্ট ব্যক্তি ও সাংবাদিকদের সাথে দেখা করবেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি লন্ডনে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে,ঢাকায় দৈনিক দেশ,দৈনিক খবর ও বাংলাদেশ টাইমস পত্রিকায় কর্মরত ছিলেন।সাপ্তাহিক মতামত, বিচিত্রা ও ভারতের দেশ সাময়িকীতে তিনি কাজ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার/রেডিও বাংলাদেশসহ বিভিন্ন ইলেকট্রোনিক মিডিয়া এবং ডেইলী স্টারসহ বিভিন্ন সংবাদপত্র ও সাময়িকীতে ভাষ্যকার হিসেবে কাজ করেছেন এবং নিবন্ধ ও প্রবন্ধ রচনা করেছেন। বিভিন্ন সময়ে তিনি ঢাকায় কানাডা,অস্ট্রেলিয়া ও ব্রিটিশ কুটনৈতিক মিশনে তথ্য কর্মকর্তা ও রাজনৈতিক ভাষ্যকার হিসেবে দায়িত্বপালন করেন। তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মিডিয়া ইনটেলিজেন্স প্রতিষ্ঠান সিশন-এ ইভালুয়েশন এডিটর হিসেবে কর্মরত আছেন। তার প্রকাশনার মধ্যে রয়েছে :অমর একুশে ( ১৯৮৪), শহীদ মিনার ( ১৯৮৫), হল্ট গ্রীনহাউস ( ১৯৯১ ), এবং অচিনপাখি ( ২০০২ )।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!