ads

রবিবার , ৬ এপ্রিল ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাতকে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৬, ২০১৪ ১২:২৭ অপরাহ্ণ
ছাতকে ট্রাক চাপায় শ্রমিকের মৃত্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে ট্রাক চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে ছাতক পৌরসভার কাটি টিলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত বিধান দেব (৩৮) উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী গ্রামের কৃষ্ণ দেবের পুত্র। বর্তমানে সে পৌর শহরের মন্ডলীভোগ এলাকার ভাড়াটে বাসায় বসবাস করছে। সকালে কাটি টিলা থেকে ট্রাকে মাটি ভরে লাফার্জ সুরমা সিমেন্ট কারখানার অভ্যন্তরে নিয়ে যেতে গাড়ী বেক করার সময় পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই বিধানের মৃত্যু হয়।

ছাতক ডিগ্রী কলেজ গর্ভনিংবডির সভা অনুষ্ঠিত

Shamol Bangla Ads

ছাতক ডিগ্রী কলেজ গর্ভনিংবডির মাসিক সভা শনিবার দুপুরে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ গর্ভনিংবডির সভাপতি সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও উপাধ্যক্ষ কিরিটি ভূষন আচার্য্যরে পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, সহকারি অধ্যাপক রমজান আলী, আনোয়ার হোসেন খান, সহকারি অধ্যাপক (অবঃ) হরিদাস রায়, সিনিয়র প্রভাষক বিলাল আহমদ, একেএম বাকের হোসেন হাওলাদার, তুলসী চরন দাস, রহিমা আক্তার হিরা, প্রভাষক আব্দুল হামিদ, রূপা রানী তালুকদার, ফেরদৌস আহমদ চৌধুরী, ফখর উদ্দিন মোহাম্মদ স্বপন, বিএনসিসি’র প্রশিক্ষক সার্জেন্ট আবু কাওছার সরকার প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ আহমদ, আব্দুল জলিল, সাইফুর রহমান চৌধুরী খোকন, কাউন্সিলর ইরাজ মিয়া। নবনির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন মিয়া কলেজে পৌছালে তাদের গার্ড অব অর্নার প্রদান করে কলেজের বিএনসিসি’র সুসজ্জিত একটি দল। সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ। উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন, অধ্যাপক আনোয়ার হোসেন খান ও গীতা পাঠ করেন, উপাধ্যক্ষ কিরিটি ভূষন আচার্য্য।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!