রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল বারোয়ারী শ্মশান কালি মন্দিরের প্রতিমা শুক্রবার সন্ধ্যায় ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
রাণীশংকৈল কুলিক ব্রীজ সংলগ্ন দক্ষিণ পার্শ্বে বারোয়ারী শ্মশান কালি মন্দিরে নব নির্মিত চারটি প্রতিমা কে বা কাহারা ভাংচুর করেছে এব্যাপারে মন্দির পরিচালনা কমিটির সভাপতি শিসনাথ ও সেক্রেটারী মানিক কিছুই বলতে পারেনি।
খবর পেয়ে রাণীশংকৈল থানা তদন্ত ওসি আঃ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন।




