ভোলা প্রতিনিধি : ভোলায় উপজেলা নির্বাচনের রেশ কাটতে না কাটতেই দৌলতখান পৌরসভার উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ৭ এপ্রিল দৌলতখান পৌরসভার উপনির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রচারনায় ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনে আ’লীগের ১জন, বিএনপির ১জন, বিদ্রোহী ১জন ও সতন্ত্র ১জন। সব মিলিয়ে ৪জন প্রার্থী নির্বাচনী মাঠে আছেন। এই নির্বাচনে আ’লীগ জয়ী হয়ে জয়ের ধারা অব্যাহত রাখচে চায় এমনটাই দাবী আ’লীগ নেতাদের। অন্যদিকে বিএনপির প্রার্থীকে জয়ী করে ঘুরে ধারাতে চায় বিএনপি নেতারা। তবে বিএনপির একাধীক প্রার্থী থাকাতে কিছুটা চাপে আছে দলীয় প্রার্থী।

দশম জাতীয় সংসদ নির্বাচনে দৌলতখান পৌরসভার সাবেক মেয়র আলী আজম মুকুল ব্যাপক ভোট পেয়ে ভোলা-২ আসনের এমপি নির্বাচিত হন। এর ফলে ১৩ ফেব্রæয়ারী দৌলতখান পৌরসভার মেয়র পদটি শূণ্য ঘোষনা করেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে নির্বাচনকে সামনে রেখে উভয় দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনে আ’লীগের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন দৌলতখান আ’লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নুর সলোয়ামান তালুকদারের জ্যেষ্ঠপুত্র ও উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক জাকির তালুকদার। তার প্রতীক হচ্ছে কাপ পিরিচ। এদিকে একক প্রার্থী হিসেবে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক কাউন্সিলর মরিয়ম খানমকে। তার প্রতীক হচ্ছে আনারস। এ দলে আছে বিদ্রোহী প্রার্থী। তিনি হচ্ছে যুবদলের সভাপতি ফখরুল আলম ট্রফি (দোয়াত কলম)। সতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম আজম (জাহাজ)। ৪জন প্রার্থী এখন নির্বাচনে জয়ী হওয়ার জন্য ওয়ার্ড থেকে ওয়ার্ডে ঘুরে বেড়াচ্ছে।
তবে সাধারন ভোটারদের চাওয়া সৎ, যোগ্য ভদ্র প্রার্থী। যে কিনা দৌলতখান পৌরসভার উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। আবার কেউ কেউ যানাচ্ছেন জাতীয় নির্বাচন ও উপজেলা নির্বাচন জমে না ওঠলেও পৌরসভার নির্বাচন জমে ওঠবে। নির্বাচনে যেই জয়ী হোক না কেন, সে যেন দৌলতখানবাসীর সুখে দুঃখে পাশে থাকে এমনটাই চাওয়া সাধারন ভোটারদের।
দৌলতখা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান জানান, ৭ এপ্রিল দৌলতখান পৌরসভা নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, দৌলতখান পৌরসভার ৯টি ওয়ার্ড নিয়ে ঘটিত। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১০ হাজার ১শ ১২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪’শ ৪জন। মহিলা ভোটার ৪হাজার ৭’শ ৮জন। মোট ভোট কেন্দ্র ৯টি।
সব মিলিয়ে দৌলতখান পৌরসভার নির্বাচনে শেষ হাসি কেন হাসবেন এটাই এখন দেখার বিষয়।




