মো. আমিনুর ইসলাম, গাবতলী (বগুড়া) : পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র পরিচালক, স্কাউটস’র সভাপতি সাবেক মুখ্য সচিব আবদুল করিম বলেছেন, উন্নয়নে পিকেএসএফ মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম গাক সব সময় এলাকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার শিক্ষার জন্য সকল সুযোগ সুবিধার পাশাপাশি জনগনের স্বাস্থ্যর বরাদ্দ বৃদ্ধি করেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবহার পরামর্শদেন তিনি।

দেশের উন্নয়নে গ্রাম উন্নয়ন কর্ম গাক‘র মত এনজিওদেরও এগিয়ে আসতে হবে। দেশে ক্ষুধা-দারিদ্র ও নিরক্ষর দুর করতে সকল এনজিওর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বৃহস্পতিবার বগুড়া গাবতলীর তরফসরতাজ প্রাথমিক বিদ্যালয় চত্বরে গ্রাম উন্নয়ন কর্ম গাক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ‘র যৌথ আয়োজনে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। গাক এর নিবার্হী পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আফজাল হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন গাক এর নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিকেএসএফ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. জসীম উদ্দিন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শফিউল আলম এবং গাবতলীর উপজেলা নির্বাহী অফিসার মুনিরা সুলতানা। আরও বক্তব্য রাখেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান নুরুন্নবী প্রামানিক ও ছাত্রী চম্পা বেগম।
স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিগণসহ নারী-পুরুষ উপস্থিত ছিলেন। শেষে গাক‘র আয়োজনে ১৮ জন ছাত্রছাত্রীদের মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও পিকেএসএফ এর উদ্যোগে দরিদ্র ও মেধাবী ছাত্রীকে ১৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে।
অতিথিবৃন্দ চক্ষু চিকিৎসা ক্যাম্প ও স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিদর্শন করেন। ক্যাম্পে কয়েজ হাজার নারী-পুরুষ দিনব্যাপী বিনামুল্যে চিকিৎসা নেয়।




