ads

শনিবার , ৫ এপ্রিল ২০১৪ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে ভারতীয় পাট বীজে বাজার সয়লাব

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৫, ২০১৪ ৫:২৮ অপরাহ্ণ
রাজারহাটে ভারতীয় পাট বীজে বাজার সয়লাব

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার হাট-বাজারগুলোতে দেদারছে বিক্রি হচ্ছে ভারতীয় নিম্নমানের পাট বীজ। এসব পাট বীজ কিনে কৃষকরা প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। মনে হচেছ যেন এসব দেখার কেউ নেই। সরজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভারতীয় এসব নিম্ন মানের পাটবীজ উপজেলার ছোট বড় বাজারগুলোতে ব্যাপক হারে বিক্রি করছে। সদর ইউপির সওদাগড় পাড়া গ্রামের পাটচাষী মোঃ নুরুল আমিন (৭৫) বলেন, এর সাথে কথা হলে তিনি বলেন, ভারতীয় পাটবীজগুলোর দাম বাজারে কম হওয়ায় তিনি ওই বীজ কিনে ৮০ শতাংশ জমিতে বপন করে চরম বিপাকে পড়েছেন। কারণ বেশীরভাগ পাটবীজ গজায়নি। একদিকে কৃষকের ক্ষতি এবং অন্যদিকে চোরাই পথে এসব পণ্য আসায় সরকার রাজস্ব হারাচ্ছে। সবমিলিয়ে এযেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ভুক্তভোগীরা এসব নিম্নমানের বীজ বিক্রেতাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের নিকট। এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি তাঁর জানা ছিলনা। শীঘ্রই ওইসব কালোবাজারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Need Ads
error: কপি হবে না!