ads

বৃহস্পতিবার , ৩ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ৫টি ছবিতে মিলন

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৩, ২০১৪ ১২:৩১ অপরাহ্ণ

milon_শ্যামলবাংলা বিনোদন : অভিনেতা আনিসুর রহমান মিলন ছোট পর্দার পাশাপাশি এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন বড় পর্দাতেও। সম্প্রতি তিনি ৫ টি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিগুলো হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মস এর প্রযোজনায় রায়হান খানের ‘৩১ ফার্ষ্ট নাইট’ ,বজলুর রাশেদ চৌধুরীর ‘বন্ধন’, আনিসুল হকের গল্পে স্বপন আহমেদ এর ‘তবুও ভালোবাসা’ ইফতেখার চৌধুরীর ‘বক্সার’, ও দেবাশীষ বিশ্বাস এর ‘মন জ্বলে’।
এ ব্যাপারে মিলন বলেন, আমার এখন পর্যন্ত দুটি ছবি মুক্তি পেয়েছে। আর মুক্তির অপেক্ষায় রয়েছে আরও ৬ টি ছবি। এরমধ্যে ‘ময়নামতি’, ‘শোয়াচান পাখি’ ছবি দুটির কাজ শেষ পর্যায়ে। আর এ বছর নতুন ৫টি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। দর্শক আমাকে গ্রহণ করলে আমি বড় পর্দায় নিয়মিত কাজ করতে চাই।
উলে­খ্য, ২০১৩ সালে ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন মিলন। ছবিটির সফলতার পর জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিতেও অভিনয় করেন। ওই বছরই ৬টি ছবিতে চুক্তিবদ্ধ হয়ে কাজ শুরু করেন তিনি।

Need Ads
error: কপি হবে না!