ads

বুধবার , ২ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি সদস্যের মেয়ের পানিতে ডুবে মৃত্যু

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ২, ২০১৪ ৩:৫৮ অপরাহ্ণ
কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি সদস্যের মেয়ের পানিতে ডুবে মৃত্যু

আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার সোনাবাড়িয়া ইউপি সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মেঝ মেয়ে রিংকু (১৯) পানিতে ডুবে মারা গেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আখরাখোলা গ্রামের শ্বশুরবাড়িতে তিনি পুকুরের পানিতে ডুবে মারা যান। স্থানীয় সূত্রে জানা গেছে, কলারোয়ার রাজপুর গ্রামের ইউপি সদস্য মনিরুল ইসলামের মেয়ে রিংকুর শ্বশুরবাড়ি সাতক্ষীরা সদর উপজেলার আখরাখোলা গ্রামে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে মারা যান। বাদ মাগরিব পিতার বাড়ি কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের রাজপুর গ্রামে মরহুমা রিংকুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদের মধ্যে শরিক হন নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এসএম শহীদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সভাপতি জিএম মিজানুর রহমান, সিএইসিপি রাজিব প্রমুখ। উলে¬¬খ্য, বছর দেড়েক আগে রিংকুর সাথে সাতক্ষীরার আখরাখোলা গ্রামের হাফিজুর রহমানের বিয়ে হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!