ads

মঙ্গলবার , ১ এপ্রিল ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনগরে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ১, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ

election Violenceমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী পরবর্তী সহিংসতায় আওয়ামীলীগের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন হয়েছেন। সোমবার ভোটের দিন রাত ১১ টার দিকে মনসুরনগর ইউনিয়নের চরচক্র গ্রামে এ ঘটনাটি ঘটে।

Shamol Bangla Ads

আহতদেরকে রাজনগর স্বাস্থ্য কমপ্লেক্্র ও মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ইসলাম আলী (৪৫), নিপন মিয়া(২৮), দোলন দেব(৩৬), রাজ্জাক মিয়া(৩৭), কাউছার মিয়া (২২), সেলিম মিয়া (২৫), খলিলুর রহমান (৩০), লুবন আলী (১৮), হুমায়ুন মিয়া (৩০), রকিব আলী (২৫) ,টিটু মিয়া (৩৫), আসলাম হোসেন (৪০) ওয়াহিদ মিয়া (৩৮), সুবন আহমদ (২৬), সাদ্দাম মিয়া (৪৫) ,সাইফুল ইসলাম (২৮) খুরশেদ মিয়া(৩০),জাবেদ আলী(৩৭), হামিদা (৩০) অলি (২৮), লিমন (২৬), সুরুজ (২৯), নিজাম (২৯), ইমরান (২৭)।স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী আছকির খান (দোয়াতকলম) প্রার্থীকে বেসরকারি ভাবে নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামীলীগের সভাপতি (বর্তমান উপজেলা চেয়ারম্যান) মিছবাহুদ্দোজা ভেলাই মিয়া (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!