নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে ১লা এপ্রিল উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় নন্দীগ্রাম পাইলট হাইস্কুল হলরুমে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মাও. আশরাফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি লুৎফন নেছা, সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, সদস্য আ.সাত্তার ও ব্যবসায়ী বদরুদ্দোজা আল তৌফিক প্রমুখ।




