মৌলভীবাজার প্রতিনিধি : পঞ্চম দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ এম এ মুমিত আসুক (আনারস) প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার মোঃ শহিদুল ইসলাম এ ফলাফল ঘোষনা করেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বর্তমান উপজেলা চেয়ারম্যান আলহাজ এম এ মুমিত আসুক (আনারস) প্রতীক নিয়ে ২৯ হাজার ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির নাসির উদ্দিন আহমদ মিঠু (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৩ হাজার ৪৫২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আওয়ামী লীগের কিশোর রায় চৌধুরী মনি (তালা) প্রতীক নিয়ে ২১ হাজার ৬৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি জামায়াতের মাওলানা আবদুর রহমান (বাল্ব) প্রতীক নিয়ে ১৯ হাজার ৯০৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রঞ্জিতা শর্ম্মা (প্রজাপতি) প্রতীক নিয়ে ২৭ হাজার ২৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপির হোসনে আরা বেগম (কলস) প্রতীক নিয়ে ২৭ হাজার ২৫৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
জুড়ী উপজেলায় ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোটার সংখ্যা ৮৫ হাজার ৭শ ৯০ জন। ৩৮টি কেন্দ্রে পুরুষ ৬৯ হাজার ১শ ১৬ ও মহিলা ৭০ হাজার ৫শ ৭৬ জন।
উল্লেখ্য, উল্লেখ্য, জুড়ী উপজেলা নির্বাচনে মোট তিনটি পদে ১৫ জন প্রার্থী লড়ছেন। চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৫ জন প্রতিদ্বন্দিতায় করেছিলেন।




