আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫৯ ভোট কেন্দ্রের মধ্যে সর্বশেষ ৫২ কেন্দ্রে আ.লীগ সমতির্থ চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা জি.এম দেলোয়ার হোসেন(আনারস)৫৮হাজার ২৪ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন। । নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত প্রার্থী মো. জালাল উদ্দিন ফকির দোয়াত কলম) ২৫৭২ ভোট, আ.লীগ বিদ্রোহী সামসুদ্দিন আহমেদ ছজু (ঘোড়া)২৩৭৫ ভোটপেয়েছেন।
ভাইস-চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত মো. মজিবুর রহামান(টিয়াপাখি)৫৪হাজার ৫০৫ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন ।। তার নিকটতম প্রতিদ্বন্দী ইসলামী আন্দোলনের মো. শাহআলম তালুকদার (উড়োজাহাজ) ৫০২৩ ভোট পেয়েছেন। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আ.লীগ সমর্থিত মোসা. মাকসুদা আক্তার জোসনা (হাস) ৫৮ হাজার ২৫৮ ভোট পেয়ে বে-সরকারীভাবে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপি সমর্থিত মোসাঃ ফারহানা ইয়াসমিন রোজী (ফুটবল) ৩৫৮০ভোট পেয়েছেন
৭টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে বলে জানান সহকারী রিটানিং অফিসার ও আমতলী উপজেলা নির্বাহি অফিসার প্রকৌশলী মো. আব্দুল্লাহ।




