ছাতক প্রতিনিধিঃ ছাতকে প্রাথমিক সমবায় সমিতির সভাপতি, ম্যানেজার ও সমিতি প্রতিনিধিদের প্রশিক্ষন কর্মশালা ১ এপ্রিল মঙ্গলবার উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন কৃষক, বিত্তহীন সমবায় সমিতির সভাপতি, ম্যানেজারসহ ৬০জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। বিভিন্ন বিষয়ে তাদের প্রশিক্ষন প্রদান করেন বিআরডিবি সুনামগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান ও উপজেলা পলী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম। প্রশিক্ষন শেষে ঋন আদায়, প্রাথমিক সমিতির সঞ্চয় বৃদ্ধি ও নিয়মিত মাসিক সভাসহ সমিতির কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে সমবায়ীদের নিয়ে এক সভা বিআরডিবি’র হলরুমে অনুষ্ঠিত হয়। ছাতক কেন্দ্রিয় সমবায় সমিতি লিঃ’র সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জের উপ-পরিচালক হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পলী উন্নয়ন কর্মকর্তা সারওয়ার আলম, সাবেক চেয়ারম্যান ছমরু মিয়া তালুকদার। বক্তব্য রাখেন, সমবায়ী মাস্টার আওলাদ আলী, আবু জাফর টিপু, মানিক মিয়া, রাহাত মিয়া, সিরাজ উদ্দিন, মাহবুবুর রহমান, রাজকুমার আচার্য্য, ফয়জন নুর, মনির মিয়া, রমা রানী সরকার, গুলেস্তা বেগম, সেলিমা বেগম প্রমুখ।




