ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : রবিবার রাতে ভাণ্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা মোন্তাজিয়া মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ি ডাকাতি প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত সর্দার জাকির (ওরফে জাকির বুরা)(৫৫) কে স্থানীয় জনসাধরণের সহায়তায় থানাপুলিশ গ্রেফতার করে।

ভাণ্ডারিয়া থানাসূত্রে জানাগেছে, রোববার রাতে ৮/১০জনের একটি ডাকাত দল ঐ এলাকার আঃ ওহাব ফকির এর বাড়ি ডাকাতি প্রস্তুতি কালে পুলিশ ও জনতা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও জাকির কে আটক করা হয় । তার বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের ফজলুল হকের ছেলে । তার বিরুদ্ধে কাউখালী , মঠবাড়ীয়া সহ বিভিন্ন থানায় ডাকাতি,খুন সহ একাধিক মামলা রয়েছে।




