মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশের এক কনস্টেবল মীর আব্দুল্লাহ(৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত পুলিশ মীর আব্দুল্লাহ নোয়াখালি জেলার বেগমগঞ্জ থানার পূর্ব একলাশপুর গ্রামের মুত জালাল আহমেদের ছেলে ।

পুলিশসূত্রে জানাযায়, সোমবার ভোর ৪টার সময় শ্রীমঙ্গল থানায় কর্মরত পুলিশ মীর আব্দুল্লাহ কনস্টেবল (নং ৯৩) শহরের তার ভাড়াটিয়া বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ সত্যতা নিশ্চিত করেছেন।




