ads

রবিবার , ৩০ মার্চ ২০১৪ | ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মৌলভীবাজারে শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০১৪ ৭:৩৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে শহরের দু’টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজার শহরের চৌহমুহনা এলাকার জাহিদ ম্যানশনে দু’টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অগ্নিকান্ড সংঘঠিত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
তাজিম ক্লথ ষ্টোরে মালিক মোঃ হানিফ জানান,  রাত ১২টার দিকে জাহিদ ম্যানশনের মুদি দোকান শেখ রাব্বি ষ্টোর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এতে পাশে থাকা তাজিম ক্লথ ষ্টোরে ও ক্ষয়ক্ষতি হয়।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান মোঃ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!