মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে। আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার সকাল আটটার দিকে এ উপজেলার দিঘলকান্দি ও কচুইখালি গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম জানান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পরিস্থিতী তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানাগেছে, দীর্ঘ দিনথেকে পাশাপাশি দু’টি গ্রাম দিঘলকান্দি ও কচুইখালি গ্রামের মানুষ একই কবরস্থানে মৃত ব্যক্তিদের দাফন করে আসছিল। বিভিন্ন দ্ব›েদ্বর কারণে কচুইখালি গ্রামবাসী আলাদা কবরস্থান করে পুরাতন কবরস্থানকে দিঘলকান্দি গ্রামবাসীকে ছেড়ে দেয়। বিনিময়ে দিঘলকান্দি গ্রামবাসীর কাছে নতুন কবরস্থানের জন্য কিছু সহযোগিতা চাই। কিন্তু তারাকোন সহযোগিতা করতে নারাজ। রবিবার সকালে কচুইখালি গ্রামের মানুষ পুরাতন কবরস্থানের কয়েকটি গাছ কাটতে গেলে উভয় গ্রামের মধ্যে লাঠিশোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হয়।




