সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : “দুর্যোগের নাই দিনক্ষণ, প্রস্তুুত থাকবো সারাক্ষণ” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসন ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার নেতৃত্বে একটি র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসডিএফের জেলা কমিউনিটি ফিন্যান্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আকতারুজ্জামান, লাইভলিহুড প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজান বিন ওয়ালিদ, সাপাহার ক্লাস্টার টিম লিডার মেহেদী হাসান, অর্জুনপুর গ্রাম সমিতির সভাপতি বিলকিছ বেগম প্রমুখ।




