ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। সূর্যদয়ের সাথে সাথে স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পুষ্পস্তবক অর্পনের পরে স্থানীয় বিহারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্য পাঠ করেণ ইউএনও কাজী মাহবুবুর রশিদ। অন্যান্য কর্মসূচির মধ্যে বীর মুক্তিযোদ্ধা, পুলিশ ,আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কাউট, গালর্স গাইড, কাবদল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে কুচকাওয়াজ, শরীর চর্চা ও মুক্তিযুদ্ধ বিষয়ক ডিসপ্লে, চলচিত্র প্রদর্শন করা হয়।

এদিকে বিহারী স্কুল মাঠে দূর্ণীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে ভাণ্ডারিয়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে সততা সংঙ্ঘের শতাধিক সদস্যের সহায়তায় এক মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা সম্মাননা প্রদান করা হয়। বেলা ১১টায় সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনের পরিচালন্য়া নারীদের অংশগ্রহনে আলোচনা সভা ও ক্রিড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রীতি ফুটবল প্রতিযোগিতা, ছারাও জাতির শান্তি,সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে সকল উপাসনালয়ে বিশেষ মোনাজাত,প্রার্থনা করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে শিশুদের চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্ররস্কার বিতরণ করা হয়।
এসকল অনুষ্ঠানে কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক ,সাংস্কৃতিক সংগঠন ,এনজিও ও সাংবদিকগণ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।




