ads

বৃহস্পতিবার , ২৭ মার্চ ২০১৪ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আগৈলঝাড়ায় জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৭, ২০১৪ ৭:৩২ অপরাহ্ণ
আগৈলঝাড়ায় জাতীয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধার পরিবার, যুদ্ধাহত ও অসচ্ছ¡ল মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

Shamol Bangla Ads

বুধবার সকালে উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধাদের ও ১৬জন অসচ্ছ¡ল মুক্তিযোদ্ধাকে প্রাইজবন্ড দিয়ে সম্মাণনা প্রদান করা হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান জসীম সরদার, বেসরকারী নিবার্চিত মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর আইউব আলী মিয়া প্রমুখ।

সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ্-এমপিকে
বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের ফুলেল শুভেচ্ছা

বরিশালের আগৈলঝাড়ায় সাবেক চিফ হুইপ, জেলা আওয়ামীলীগ সভাপতি ও বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্কে ফুলেল শুভেচ্ছা জানান বানারীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণ।
২৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে সাবেক চিফ হুইপের আগৈলঝাড়ার সেরালস্থ বাসভবনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, ভাইস চেয়ারম্যান শরীফ উদ্দিন আহমেদ কিসলু ও সৈয়দা তাসলিমা বেগম ফ্লোরা সাবেক চিফ হুইপ, বরিশাল-১ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্কে ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লাসহ আওয়ামীলীগ-যুবলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সাবেক চিফ হুইপ আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীদের নির্বাচিত করে গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করায় বানারীপাড়া উপজেলার সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানান।

আগৈলঝাড়ায় দুঃস্থ ও অসহায় ২৫০ পরিবারকে কারিতাসের আর্থিক সহায়তা প্রদান

Shamol Bangla Ads

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারী এনজিও কারিতাস-এর এগিয়ে যাই প্রকল্প।
গতকাল বৃহস্পতিবার সকালে বাশাইল কলেজে রাজিহার ইউনিয়নের বড় বাশাইল, ছোট বাশাইল, পশ্চিম গোয়াইল, রাজিহার, পশ্চিম রাজিহার, ভালুকশী, ছোট ডুমুরিয়া ও সুতার বাড়ি গ্রামের দুঃস্থ ও অসহায় ২৫০টি পরিবারের জীবিকা নির্ভর কাজের বিনিময়ে স্বাবলম্বী হবার জন্য ১লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, কারিতাস বরিশাল অঞ্চলের হিসাব কর্মকর্তা সমীরণ রায়, ইউপি সদস্য ফখরুল ইসলাম, কারিতাসের আগৈলঝাড়ার মনিটরিং কর্মকর্তা সালেহ আহমেদ প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!