ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। ২১ বার তোপধ্বনির মধ্য দিয়ে এ দিবসের কর্মসূচীর শুরু হয়। কর্মসূচীর মধ্যে ছিলো আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ ও আনসার বিডিপিদের কুচকাওয়াজ,স্কাউট ও গালর্স গাইডদের বিভিন্ন প্রদর্শনীসহ মুক্তিযোদ্ধা সমাবেশ, আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগীতা।




