ads

মঙ্গলবার , ২৫ মার্চ ২০১৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় বিশ্ব যক্ষা দিবস পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মার্চ ২৫, ২০১৪ ১:০৮ অপরাহ্ণ
কুলাউড়ায় বিশ্ব যক্ষা দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : যক্ষার সেবা সবার তরে, পৌছে দেব ঘরে ঘরে” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার দুপুরে কুলাউড়া উপজেলায় বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ ও হীড বাংলাদেশের আয়োজনে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে রেলওয়ে জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীর অংশ গ্রহনে এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে সভা অনুষ্ঠিত হয়েছে।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ।
যক্ষা নিয়ন্ত্রন সহকারি কল্পনা মালাকারের পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ রফিকুর রহমান, স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল আহাদ চৌধুরী, সহকারি স্বাস্থ্য পরিদর্শক সেলিম আহমদ চৌধুরী, হাসপাতালের ল্যাব ট্যাকনোলজিষ্ট সাইদুর রহমান, যক্ষা নিয়ন্ত্রন সুপার ভাইজার মোঃ হারুন মিয়া, চিত্ররঞ্জন সিংহ, নন্দিতা দাস প্রমুখ ।
সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তৃণৃমূল পর্যায়ে স্বাস্থ্য সেবার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
বিশেষ করে বিনামূল্যে সরকারি হাসপাতালে কপ পরীক্ষাসহ যক্ষা রোগের চিকিৎসা করা হয়। যদি কোন মানুষের তিন সপ্তাহের অধিক কাশি থাকে তা হলে ধরে নিতে হবে যক্ষার প্রধান লক্ষন। তাই সাধারন মানুষের মধ্যে যক্ষা রোগ বিষয়ে জনসচেতনা সৃষ্টি করে যেতে হবে ।
উল্লেখ্য, কুলাউড়া হাসপাতালের যক্ষা ইউনিটের ১৮২ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ইতিমধ্যে ৪ হাজার ৯ শত ২৯জন যক্ষা রোগী চিকিৎসা নিয়ে ভাল হয়েছেন ্

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!